← Back to poetry
❧
এসো সুরের সাথী
এসো সুরের সাথী
এসো সুরের সাথী
এসো গাই জীবনের গান
তারুণ্য ফিরে আসে বাঁধ ভাঙা জোয়ারে
কন্ঠে তুলে নিয়ে নতুন স্লোগান
উল্লাসে মাতি এসো, উচ্ছ্বাসে মাতি এসো
হতাশা নিংড়ে নেই, মুঠো মুঠো প্রাণ
নয় বিষাদের কথকতা
নয় কোনো নিরবতা
নয় কোনো মান-অভিমান
সুখ দিয়ে সুখ কেনো
জীবন সুখেরই জেনো
দুঃখকে করে দাও নিমেশেই ম্লান
প্রাণের সুবাসে হাসো
এজীবন ভালোবাসো
জীবনেরই করো জয়গান
কষ্টকে দূরে ঠেলে নষ্ট জীবন ভুলে
সুরের নদীতে করো স্নান
হাতে হাত রাখি এসো
সুরে সুর বাঁধি এসো
আজকের এই আহবান
আনন্দ নেই বুঝে
জীবনের সুর খুঁজে
সুখের জন্য এই অভিযান
উল্লাসে মাতি এসো, উচ্ছ্বাসে মাতি এসো
হতাশা নিংড়ে নেই মুঠো মুঠো প্রাণ
প্রদ্যোত
(গানটি শুনতে উপরের লিংক থেকে আমার ইউটিউব চ্যানেলে যান)
✦