← Back to poetry
❧
অব্যক্ত অনুভব
অব্যক্ত অনুভব
মন চায় তোমাকে লিখি
অনুভবের শ্রেষ্ঠ শব্দমালায় সকল সময়
আজ যে অনুভব শ্রেষ্ঠ
কাল তাতে বিস্তৃত হয় হাজারো শাখা-প্রশাখা
নিত্য নতুন অনুভবের উচ্ছ্বলতায়
কখন যে ডুবে যাই নিজেও বুঝি না
তোমায় নিয়ে আমার অনুভূতিরা
এভাবেই বেড়ে চলে অনন্তের পানে
অজস্র শব্দের সাগরে সাঁতরে চলি আমি
সাগরকে যেমন তুলে আনা যায় না
আনা যায় কিছু জল
আমার অনুভবের শব্দেরাও তেমনি
এতো এতো শব্দের মাঝ থেকে
গুটিকয়েক দিয়ে কিভাবে ব্যক্ত হবে
আমার হৃদয়ের শাশ্বত অনুভবগুলো
এতো এতো কথা হৃদয় তোলপাড় করে যায়
অথচ, কিছুই যেন করা হয় না প্রকাশ
অব্যক্ত অভিব্যক্তিতে অসমাপ্ত প্রকাশে
থেকে যায় হৃদয় গহীনে
প্রদ্যোত / ২৬ জানুয়ারি ২০১৭
✦